শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে: মির্জা ফখরুল

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে।

মঙ্গলবার ঢাকাসহ দেশের ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসকরা যোগদান করেছেন। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তারা।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে। মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কি না সেটা সংসদে নির্ধারিত হবে।’

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশন এ ভালো কাজ করতে পারবে। তাই স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।’

এদিকে সচিবালয়ে সাক্ষাতের পর মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেছেন ছয় প্রশাসক। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন নতুন প্রশাসকরা।

এএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category