বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত এক অভিযানে একটি এফ-১৫ যুদ্ধবিমান ও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড থেকে প্রকাশিত এক সামরিক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর এরোস্পেস শাখা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জর্ডানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে থাকা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং শেল্টারের ভেতরে রাখা একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি সক্ষমতা অকার্যকর করে দেওয়া। তাদের দাবি, এতে ভবিষ্যতে একই এলাকায় আরও বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করা সহজ হবে।

ইরানি বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক এই হামলার মাধ্যমে তারা মার্কিন সামরিক উপস্থিতির ওপর কৌশলগত চাপ সৃষ্টি করতে চায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা দুর্বল করার লক্ষ্য নিয়েই অভিযানটি পরিচালিত হয়েছে।

প্রকাশিত সামরিক বিবৃতিতে আইআরজিসি তাদের অভিযানের সাফল্যের কথা তুলে ধরলেও, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category