বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে ৫ সিনেমা

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৮ Time View

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বেশ কয়েকটি চলচ্চিত্র। শুরুতে প্রায় দুই ডজন সিনেমা মুক্তির গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত প্রচার-প্রচারণা ও প্রস্তুতির নিরিখে ৫টি সিনেমা চূড়ান্ত লড়াইয়ে টিকে আছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতোমধ্যে এই সিনেমাগুলো প্রদর্শনের অনুমতি পেয়েছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন নিশ্চিত করেছেন যে, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’ এই পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা এবার ঈদের বিনোদনে যোগ হচ্ছে।


প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা
ঈদের সিনেমা মানেই মেগাস্টার শাকিব খানের বিশেষ উপস্থিতি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই গ্যাংস্টারধর্মী সিনেমায় শাকিব খানকে দেখা যাবে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ চরিত্রে। লম্বা চুল আর অ্যাকশন লুকে শাকিবের টিজার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

Maps

দম
রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমায় নিশোর চরিত্রটিকে এক ভয়াবহ জীবন সংগ্রামের মধ্য দিয়ে যেতে দেখা যায়। নির্যাতন, বন্দিদশা এবং মরুভূমির রুক্ষতা সব মিলিয়ে এক রোমহর্ষক গল্পের ইঙ্গিত দিচ্ছে সিনেমাটি।

বনলতা এক্সপ্রেস
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা তানিম নূর নির্মাণ করেছেন ‘বনলতা এক্সপ্রেস’। একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনের মতো একঝাঁক তারকা।

রাক্ষস
নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। প্রেমের গল্পের পাশাপাশি এতে রয়েছে ভরপুর ভায়োলেন্স ও অ্যাকশন। এই সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের গানটি ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে।

প্রেশার কুকার
ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। ‘প্রেশার কুকার’ নামের এই সিনেমায় চার নারী চরিত্রকে কেন্দ্র করে রহস্য ও টানাপোড়েন ফুটে উঠবে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

সিনেমাগুলোর টিজার ও পোস্টার নিয়ে দর্শকদের মাঝে প্রবল আগ্রহ তৈরি হলেও গান প্রকাশের দৌড়ে এখন পর্যন্ত ‘রাক্ষস’ এগিয়ে রয়েছে। বাকি সিনেমাগুলোর গানের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category