সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

এসএসসি পরীক্ষার সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৪ Time View

এবারের এসএসসি ও সমমানের সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখতে হবে, যে কোন অজুহাতে ক্যামেরা অফ রাখলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সময়ে সিসি কিনে নিতে হবে। প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দিবে। পরীক্ষা কেন্দ্রে যেই অনিয়ম করুক কেন্দ্র সচিবকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।

কিছু দুর্নীতিগ্রস্থ শিক্ষকদের সমালোচনা করে মন্ত্রী বলেন, শিক্ষকরা স্কুল-কলেজের শ্রেণী কক্ষ ছেড়ে টাকা কামানোর উদ্দেশ্যে বোর্ডে আসার জন্য মুখিয়ে থাকে। এধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যেসব স্কুলে-কলেজে একজনও পাশ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এছাড়া কিছু কিছু স্কুলে মাত্র দুই চার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এত কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান চালানো হবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category