রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের শুনানির পঞ্চম দিন আজ বুধবার (১৪ জানুয়ারি)। সকাল ১০টায় শুরু হয়েছে এই আপিল শুনানি। চলবে বিকেল ৫টা পর্যন্ত।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। আজ শুনানির জন্য ২৮১ থেকে ৩৮০ নম্বর আপিল আবেদন নির্ধারণ করা হয়।

এসব আপিল আবেদনের শুনানি শুরু হয় গত শনিবার থেকে। প্রথম দিনে ৫১ জন প্রার্থিতা ফিরে পান, পরদিন রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়, গতকাল সোমবার ৪১ জন প্রার্থিতা ফিরে পান। আর গতকাল ৫৩ জনের আপিল মঞ্জুর হয়। সবমিলিয়ে ৪ দিনে ২০৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category