সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

শাজাহানপুরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০১ Time View

বগুড়ার শাজাহানপুরে রকি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রকি গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রকি এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন। বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে হাসপাতালের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সেখান থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, রকিকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত ৮টি মামলা রয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category