রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
সৌদির রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের আরও কয়েকটি কূপের গ্যাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত রাজধানীতে বৃষ্টির পরিমাণ ২০ মিলিমিটার,আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস নতুন বাংলাদেশের রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, প্রত্যাখ্যান করলে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে ২৪ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফিফা থেকে অর্থ পেতে পারে বাংলাদেশ, সদস্য দেশগুলোর জন্য নতুন প্রস্তাব কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে দুজনের মৃত্যু ও ১ হাজার ২৩২ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি ২০২৬ সালে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬০ হাজার ৩৭৯ জন।

এর আগে ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ওই সময়ে নতুন করে ৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, দেশে ডেঙ্গু আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category