সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-১ আসনে সিপিবি প্রার্থী এনামুল হকের মিছিল ও গণসংযোগ

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এনামুল হকের সমর্থনে মঙ্গলবার দুপুরে একরামপুর এলাকা থেকে মিছিল করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরান থানা এলাকায় গিয়ে শেষ হয়।মিছিল চলাকালে সিপিবির ধান-কাস্তে প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন প্রার্থী অ্যাডভোকেট এম এনামুল হক। পরে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে পথসভায় বক্তব্য রাখেন তিনি।

পথসভায় এনামুল হক বলেন, “দেশের প্রকৃত গণতন্ত্র ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখনো অসম্পূর্ণ। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ নিম্নবর্গের মানুষের বাস্তব সমস্যাগুলো সমাধানে সিপিবি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে।” তিনি আরও বলেন, “কৃষক ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিনমজুরের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে এবং রিকশা-অটোরিকশা শ্রমিকরা পুলিশি হয়রানির শিকার হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সংসদে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

কাস্তে মার্কায় ভোট চেয়ে সিপিবির এই প্রার্থী বলেন, “মেহনতি মানুষের রাজনীতি করতে চাই, তাদের অধিকার আদায়ে কথা বলতে চাই।” এ সময় উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় তিনি কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে অটোরিকশার পালা-ভিত্তিক রঙ ব্যবস্থা চালু, অন্তত ১০ হাজার হকারের জন্য হকার্স মার্কেট নির্মাণ, নরসুন্দা নদীর নাব্যতা পুনরুদ্ধার, প্রতিটি ওয়ার্ডে সামাজিক কবরস্থান স্থাপন এবং কিশোরগঞ্জ-হোসেনপুর করিডোরের হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category