আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে। হাইকোর্ট বেঞ্চ এ সময় মন্তব্য করেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী, তাই এই মুহূর্তে নির্বাচন স্থগিত করার আবেদন করা উপযুক্ত সময় নয় এবং এটি আদালতে গ্রহণযোগ্য নয়।সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।