শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

হাইকোর্ট কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এই বিজ্ঞপ্তি জারি করেন।

নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

অন্যদিকে, অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অফিস সময়ের মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category