রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৩ Time View

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে কেপ ভার্দে ফুটবল দল। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের লড়াইয়ের আগে দলটির অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট চলাকালীন। ওই টুর্নামেন্টে ভাষাগত সহায়তার জন্য একজন ব্রাজিলিয়ান নারীকে দোভাষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি অধিনায়কের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন।

অভিযোগ অনুযায়ী, দলীয় হোটেলের একটি অনুষ্ঠানে ওই নারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। পরবর্তীতে অসুস্থ বোধ করায় তিনি নিজের কক্ষে ফিরে যান। অভিযোগে বলা হয়, এরপর মেন্দেস তাঁর কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন।

বর্তমানে তুরস্কের ক্লাব ‘ইগদির ফুটবল ক্লাব’-এ খেলা ৩৬ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে গত ১০ এপ্রিল অকল্যান্ড আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী যৌন নিপীড়নের শাস্তি অত্যন্ত কঠোর এবং অভিযোগ প্রমাণিত হলে মেন্দেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে এই স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত মেন্দেস, তাঁর আইনজীবী কিংবা কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category