শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬ Time View

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। অভিষেক আসরেই নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি এবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

শক্তিশালী প্রতিপক্ষ হলেও লিওনেল মেসিদের হারানো অসম্ভব নয় বলে মনে করেন কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা।

মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশটির কোচ বলেন, আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। এখন পর্যন্ত কেপ ভার্দে যা অর্জন করেছে, তা নিয়ে আমরা এবং দেশের মানুষ গর্বিত। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাও আমাদের জন্য বড় সম্মানের।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করে এইচ গ্রুপের রানার্সআপ হয়েছে কেপ ভার্দে। গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে তারা নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

কোচ বুবিস্তা জানান, বিশ্বকাপে অংশ নেওয়ার শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল বিশ্ববাসীর সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরা। সৌদি আরবের বিপক্ষে ড্র করার পর তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল বিশ্বকে জানানো যে কেপ ভার্দেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এখন আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা। ম্যাচের ফল যাই হোক, এই মুহূর্তটি আমরা উপভোগ করতে চাই।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category