বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতের ২০ দিন পর খবর পেল পরিবার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬১ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তবে ঘটনার প্রায় ২০ দিন পর তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার।

নিহত ফরিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে ফোন করে জানানো হয়, ২৪ মার্চ রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

ফরিদের বাবা আবু তালেব সরদার জানান, তার ছেলে সৌদি আরবে একটি কপি হাউজে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের সবার ছোট সন্তান হিসেবে তাকে ঘিরে ছিল অনেক আশা। কিন্তু হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উদ্বেগের মধ্যে দিন কাটছিল পরিবারের। অবশেষে ২০ দিন পর ছেলের মৃত্যুর খবর পেয়ে তারা ভেঙে পড়েছেন। তিনি সন্তানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

ফরিদের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় এলাকাতেও শোকের ছায়া বিরাজ করছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category