রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আ. লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ Time View

নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভা শেষে আসিফ নজরুল বলেন, কমনওয়েলথ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ এবং সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে। তাদের আশ্বস্ত করেছি যে বহু বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, জনপ্রতিনিধি পেতে যাচ্ছে এ দেশের জনগণ।

তিনি বলেন, আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক কোনো বক্তব্য দেয়নি কিংবা প্রকৃত গণতান্ত্রিক ধারা সৃষ্টির যে চেষ্টা চলছে, তাতে অন্তর্ভুক্তও হতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

আসিফ নজরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের দায়িত্ব থাকবে সংস্কার অব্যাহত রাখা এবং বাস্তবায়ন করা। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের কথা মনে রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে।

অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ আরও বাড়বে জানিয়ে তিনি বলেন, নারী ভোটারের সংখ্যা কমার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, বরং এবার আরও বাড়বে। বিগত ফ্যাসিস্ট সময়ে যারা নেকাব পরতেন, তারা হয়রানির শিকার হতেন। এখন পলিটিক্যাল স্পেসে আরও বেশি নারীর অংশগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category