বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর, তা বাতিল চেয়ে আপিল বিভাগে নতুন করে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ। গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করা হয়েছিল।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার দরুন সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত বা ভোট প্রকাশ করতে পারেন না, যা তাঁদের গণতান্ত্রিক অধিকারকে ব্যাহত করে।

উল্লেখ্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি তিনি উক্ত দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দান করেন, তবে তাঁর সংসদীয় আসনটি শূন্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category