রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নারীদের জন্য ৬ মাসের মধ্যে ইলেকট্রিক বাস নামাবে সরকার

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৪ Time View

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের কষ্ট লাঘবের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, জনগণের জন্য জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। নারীরা যখন নিরাপদ গণপরিবহন পান না, তখন তারা খুব কষ্টে পড়েন। তাদের কষ্ট লাঘবের জন্যই ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস, যার চালকরাও হবেন নারী।

এ ছাড়া রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসেবে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়, যা জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী।

পাশাপাশি দেশের আন্তঃনগর যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category