সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো একাদশে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারকে আগের ম্যাচের তুলনায় বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, একাদশে খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। তবে এখনই দল ঘোষণা করতে চাই না। জাপানের বিপক্ষে কোন সমন্বয়টি সবচেয়ে কার্যকর হবে, সেটি নিয়ে এখনও ভাবছি।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচে পুরো মনোযোগ ধরে রাখা। আমাদের সামনে শক্তিশালী একটি প্রতিপক্ষ রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি জানান, গত এক সপ্তাহে তার উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ১৫ মিনিট খেলতে পেরেছিলেন। তবে এবার তিনি আগের চেয়ে বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন বেকার (গোলকিপার), দানিলো, মার্কিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও মাথেউস কুনিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category