শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

বরগুনা-১ আসনে জনগণের মুখোমুখি প্রার্থীরা

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান হয়েছে।

শনিবার বেলা ১১টায় বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুজন বরগুনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জিয়াউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের।

অনুষ্ঠানে বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সরাসরি ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মাহমুদুল হাসান অলিউল্লাহ (হাতপাখা), খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জামাল হোসেন (সাইকেল)। এ ছাড়া সুজন বরিশাল জেলা কমিটির সম্পাদক রনজিত দত্ত ও আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা উপস্থিত ছিলেন।

জনগণের মুখোমুখি এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন, দুর্নীতি দমন ও নাগরিক অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থীরা তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে এসব প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানের আগে ও পরে সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটার সচেতনতা কার্যক্রম পরিচালনা করে সুজন। জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারের মাধ্যমে ভোটারদের সচেতন করা হয়। লিফলেটে কোনো ধরনের প্রলোভন বা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে বিবেকের ভিত্তিতে সৎ ও দক্ষ জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, সচেতন নাগরিক অংশগ্রহণের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category