মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, আহত ৪ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারিবে ইয়েমেনি সেনা-হুথি সংঘর্ষ, ২৪ ঘণ্টায় নিহত ৮০-এর বেশি আফগানিস্তানে পাকিস্তানের রাতভর বিমান হামলা, নিহত ৩ ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া, ইউরোপীয় গোয়েন্দাদের সতর্কবার্তা

বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

বগুড়ার ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে রাস্তার পাশের জঙ্গল থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে শারীরিক চিকিৎসার জন্য শিশুটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে পূর্ব গুয়াডহরী গ্রামের রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। পরে সেখানে গিয়ে তিনি রক্তাক্ত ও পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান নামের এক ব্যক্তি এগিয়ে এসে নবজাতকটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। জঙ্গল থেকে শিশু উদ্ধারের খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে একনজর দেখতে ওই বাড়িতে শত শত স্থানীয় মানুষ ভিড় জমায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে নিজেদের হেফাজতে নেয়। চিকিৎসার জন্য তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে নবজাতকটিকে ফেলে রেখে গেছে, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category