রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নির্বাচন নিয়ে শঙ্কা আছে: বদিউল আলম মজুমদার

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ Time View

নির্বাচন নিয়ে শঙ্কা আছে, তবে নির্বাচনী ট্রেন ট্রাকে উঠে গিয়েছে। রাজনীতিবিদরা সদাচরণ করলে কোনো ঝুঁকি থাকবে না। বরিশালে এক অনুষ্ঠানে এ কথা বলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সোমবার সকালে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে এবং এটাকে ট্রাকচ্যুত করতে পারে রাজনীতিবিদরা ও তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করেন তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না। তারা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে।

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা এ সংলাপে তাদের মতামত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category