সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

মহান বিজয় দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি।মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত হলে বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা জেলার নেতাকর্মীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের কাছে জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলমাী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না।”

তিনি আরও বলেন, “গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে জামায়াত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category