শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

বিএমইউ কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৩ Time View

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। পবিত্র এই ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের নির্দেশে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার থেকে প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে। ওই দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউ-এর বহির্বিভাগ আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং ২২ মার্চ (রবিবার) খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ সার্বক্ষণিক খোলা থাকবে। বন্ধের এই সময়ে শিক্ষা কার্যক্রম, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ২৪ মার্চ থেকে সব কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category