শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হাম আক্রান্ত রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে। বিএমইউ হাসপাতালের সি ব্লকের ২য় তলায় প্রাথমিকভাবে ৮ শয্যার এই বিশেষ ওয়ার্ডটি চালু করা হয়, যা পরবর্তীতে আরও সম্প্রসারিত করা হয়েছে।

বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, গত বৃহস্পতিবার তিনি পদস্থ কর্মকর্তাদের নিয়ে হাম ওয়ার্ডটি পরিদর্শন করেছেন। বর্তমানে এই ওয়ার্ডে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হাম পরিস্থিতি পর্যবেক্ষণে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের প্রাথমিক যাচাইয়ের জন্য ২নং বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে রোগীদের আলাদা রাখার জন্য এফ ব্লকের ২য় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে বিএমইউ হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মদ আবু নাছেরসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পৃথক ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টারের মাধ্যমে সাধারণ রোগীদের মাঝে হামের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category