বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে আরব আমিরাত

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৯ Time View

বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।

প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতায় সন্তুষ্ট হওয়ায় ভবিষ্যতেও তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। এছাড়া দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে গাড়িচালকের দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন তারা।

প্রতিনিধিদল আরও জানায়, সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে চালক বাছাই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে দেড় হাজার চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পুরো বছর মিলিয়ে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিতে চায় প্রতিষ্ঠানটি।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য এ ধরনের সুযোগ বাড়বে। নিয়োগ কার্যক্রম সহজ করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও অনুরোধ করেন, দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে যেন কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করা হয়। পাশাপাশি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ পেশাজীবী নিয়োগের বিষয়েও গুরুত্ব দিতে আহ্বান জানান তিনি।

এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাইয়ে চাকরির জন্য একজন চালকের বিপুল অর্থ ব্যয় করতে হয়। অধিকাংশ কর্মী দরিদ্র পরিবারের হওয়ায় অনেকেই ঋণ নিয়ে বিদেশে যান। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category