বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪ Time View

ভারতের গোয়ায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শুরুটা বাংলাদেশের জন্য ছিল বেশ এলোমেলো। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামা দলটি ম্যাচের শুরু থেকেই চাপের মুখে পড়ে যায়। প্রতিপক্ষ নেপাল মাঝমাঠ ও আক্রমণ-দুই দিকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে।

২৩তম মিনিটে নেপাল প্রথম সফলতা পায়। বাংলাদেশের বক্সে তৈরি হওয়া গোলমুখী জটলা থেকে বল পরিষ্কার করতে ব্যর্থ হন ডিফেন্ডাররা। সেই সুযোগে ডান দিক থেকে নেওয়া কোণাকুণি শটে গোল করেন নেপালের গীতা রানা। এতে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে লাল-সবুজের দল। মাঝমাঠের বদলে দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণ সাজাতে থাকে তারা। তবে নেপালের সংগঠিত রক্ষণ ভাঙা সহজ হচ্ছিল না।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আসে সমতার মুহূর্ত। কর্নার কিক থেকে সরাসরি অসাধারণ এক গোল করেন ঋতুপর্ণা চাকমা, যা ম্যাচে বাংলাদেশকে নতুনভাবে ফেরায়।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে। ৯৩তম মিনিটে সাগরিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এবং হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন টিকিয়ে রেখে ফাইনালে জায়গা নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category