বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Title :
ফের সাফারি পার্কে আনা হলো ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: ডা. জাহেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, নতুন আমদানি নীতি জারি হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু মাকে হারানো নবজাতকের পাশে এমপি হারুন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা নয়, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুমতি নয়, লংমার্চের কর্মসূচি পুলিশকে জানিয়েছি: মিয়া গোলাম পরওয়ার চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, নতুন আমদানি নীতি জারি

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ব্যাংক ঋণপত্রের (এলসি) পাশাপাশি এখন থেকে কোনো প্রকার মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির (সেলস বা পারচেজ কন্ট্রাক্ট) মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন দেশীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। ব্যবসা সহজ করা, রপ্তানি বাড়ানো এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ‘আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯’-এর গেজেট প্রকাশ করেছে।

আগের ২০২১-২০২৪ মেয়াদের আমদানিনীতিতে এলসি ছাড়া চুক্তিভিত্তিক আমদানির সুবিধা থাকলেও বিভিন্ন পণ্য ও খাতের জন্য নির্দিষ্ট মূল্যসীমা ও নানা শর্ত আরোপিত ছিল। নতুন নীতিমালায় সেই মূল্যসীমার বাধ্যবাধকতা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রচলিত ধারার সঙ্গে দেশীয় আমদানিকারকদের নমনীয়তা ও সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।

নতুন নীতিমালার আওতায় মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড গুদাম প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশীয় শিল্পে বিনিয়োগের সুবিধার্থে বিশেষ আমদানি সুযোগ এবং রপ্তানিমুখী খাতের কাঁচামাল সহজলভ্য করতে আমদানির পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category