রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন ও এলপিজি অ্যাসোসিয়েশনের সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

এলপি গ্যাসের বাজারে অস্থিতিশীলতা নিরসন, ভোক্তা পর্যায়ে ন্যায্য ও মানসম্মত সেবা নিশ্চিত এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি রোধে রায়পুরা উপজেলা প্রশাসন ও নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে একাধিক মধ্যস্থতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে গ্যাস কোম্পানির অ্যাসোসিয়েশন প্রতিনিধি ও প্রান্তিক পর্যায়ের এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে পৃথকভাবে এসব সভা করা হয়। সভায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই এলপিজি গ্যাস বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত দাম ভোক্তা পর্যায়ে প্রতি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৫০০ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন ও সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ।

এ ছাড়াও সাংবাদিক প্রণয় ভৌমিক, এলপিজি অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম মিয়া, সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব কুমার গোপসহ উপজেলার বিভিন্ন এলপিজি ব্যবসায়ী প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।

সভায় আরও জানানো হয়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জরিমানা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও বাজার তদারকি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category