রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: লুৎফুজ্জামান বাবর

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

দীর্ঘ ১৮ বছর পর দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমার কাছেও সবার আগে দেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণ।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে আদর্শনগর এলাকার ভরাম-শ্রীরামপুর চৌরাস্তা পথসভায় তিনি এসব কথা বলেন।

ভোটের অধিকার ও জনগণের বিচার লুৎফুজ্জামান বাবর বলেন, অতীতে কে কী করেছে তা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তাদের বিচার জনগণ এবং আল্লাহ করবেন। দীর্ঘ সময় পর ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আগের মতো এখন আর অন্য কেউ আপনার ভোট দিতে পারবে না। তাই আপনারা সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজের ভোট নিজে দেবেন।

তিনি আরও যোগ করেন, দীর্ঘ আঠারো বছর পর এই নির্বাচনে আসতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন এবং জনগণের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান।

মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নির্বাচনী এলাকার যুব সমাজকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলাকে আমি মাদক ও জুয়া মুক্ত দেখতে চাই।” যুব সমাজকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে প্রতিটি পিতা-মাতাকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সন্তানদের নিয়মিত খোঁজ-খবর রাখার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার অনুরোধ করেন তিনি।

উপস্থিত নেতৃবৃন্দ পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category