শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। সোমবার আইন মন্ত্রণালয় সূত্রে এই গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বিশিষ্ট ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরীর সুযোগ্য সন্তান। তাঁর এই নিয়োগের খবরটি আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

শিক্ষাজীবনে রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। সর্বশেষ লন্ডনের বিখ্যাত লিংকনস ইন থেকে তিনি বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category