শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি: জামায়াত আমির

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকরা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে। শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা করেন।

তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।

জামায়াত আমির বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য গনগণ জীবন দিয়েছে। কিন্ত বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি।

ডা. শফিকুর রহমান বলেন, হবিগঞ্জের চা বাগানকে আধুনিকরণ করা হবে। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category