শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ওই আসনের প্রার্থী আমিনুল হক। রোববার বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আমিনুল হক জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। অন্যদিকে আমিনুল হকের প্রাপ্ত ভোট ৮৫ হাজার ৪৬৭।

তবে নির্বাচনে পরাজিত হলেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল হক।

এর আগে বিভিন্ন আসনের নির্বাচনী ফলাফল নিয়ে ১৫টির বেশি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ বর্তমানে এসব আবেদনের শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যা ২০০১ সালের সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছে, তার অধীনে দাখিল হওয়া নির্বাচনী আবেদন, রুল ও সংশ্লিষ্ট বিষয়াদি এই বেঞ্চে গ্রহণ ও শুনানি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category