বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আইআরজিসিকে মোকতাদা আল-সদরের সতর্কবার্তা

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল-সদর। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি এ আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন, ইরাককে যেন নতুন কোনো যুদ্ধে জড়িয়ে ফেলা না হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আল-সদর বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ইরাকের ভূখণ্ড থেকে দূরে থাকা উচিত।

তিনি বলেন, নিয়ন্ত্রণহীন সশস্ত্র গোষ্ঠীগুলো যেন উপসাগরীয় দেশগুলোর কাছে ইরাককে লক্ষ্যবস্তু বানানোর কোনো সুযোগ তৈরি না করে।

আল-সদর সব পক্ষকে ‘জায়নবাদী-আমেরিকান শত্রুর’ এমন কোনো পরিকল্পনার অংশ না হওয়ার আহ্বান জানান, যার মাধ্যমে ভাইয়ে-ভাইয়ে সংঘাত সৃষ্টি এবং একে অপরের বিরুদ্ধে হত্যার পরিস্থিতি তৈরি হতে পারে।

ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে দেশটিকে একটি অর্থহীন যুদ্ধে জড়িয়ে ফেলার প্রচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি ইরাক সরকারকে রাষ্ট্রীয় কর্তৃত্ব আরও কার্যকরভাবে প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে দেশের অভ্যন্তরে ও বাইরে থাকা ‘সুপ্ত সন্ত্রাসী গোষ্ঠী’ সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এসব গোষ্ঠী সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে ইরাককে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

মোকতাদা আল-সদর বলেন, ইরাক ও দেশটির জনগণের বর্তমানে শান্তি প্রয়োজন। দীর্ঘদিনের যুদ্ধ দেশটির সম্পদ ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতিও শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানান তিনি। বিদেশি সামরিক ঘাঁটি, সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ‘ঔপনিবেশিক আধিপত্য’ থেকে মুক্ত একটি অঞ্চলের প্রত্যাশার কথাও তুলে ধরেন ইরাকের এই শিয়া নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category