বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
কক্সবাজার হবে আন্তর্জাতিক পর্যটন নগরী: অর্থমন্ত্রী বহিষ্কৃত এমপি নজরুলের বিষয়ে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সৌজন্য সাক্ষাৎ অপরাধ সংক্রান্ত টিআইবির তথ্য ও পুলিশের পরিসংখ্যানে গরমিল: ডিএমপি কমিশনার হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি: আসিফ মাহমুদ অসুস্থতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টি প্রধানের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ ও উৎপাদনের হাব বানানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

আল আকসায় ১৩০০ ইসরায়েলির প্রবেশ, পরিস্থিতি থমথমে

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ Time View

জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংঘটিত এ ঘটনায় দীর্ঘদিন ধরে কার্যকর থাকা অমুসলিমদের ইবাদত নিষিদ্ধের প্রচলিত নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।

গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জন করে কয়েকটি দলে বিভক্ত করে বসতি স্থাপনকারীদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেয়। সেখানে তারা তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া, উচ্চস্বরে প্রার্থনা এবং পূর্ব দিকের চত্বরে ‘এপিক প্রোস্ট্রেশন’ সম্পন্ন করেন।

এদিকে একই সময়ে আল আকসা মসজিদের প্রবেশপথ এবং জেরুজালেমের পুরোনো শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েলি বাহিনী। এর ফলে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। জেরুজালেম গভর্নরেটের দাবি, ভোরের নামাজে খুব অল্পসংখ্যক ফিলিস্তিনি মুসল্লি অংশ নিতে পেরেছিলেন। পরে ইসরায়েলি পুলিশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর হামলাও চালায়।

ঐতিহাসিকভাবে বিদ্যমান প্রচলিত ব্যবস্থা অনুযায়ী, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে কেবল মুসলিমদেরই ইবাদতের অধিকার রয়েছে। ফিলিস্তিনিদের কাছে এটি জাতীয় পরিচয় ও ধর্মীয় গুরুত্বের অন্যতম প্রতীক। অন্যদিকে ইহুদি ধর্মেও এ স্থানটি অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয়। খ্রিষ্টপূর্ব ৭০ অব্দে রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মরণে ইহুদিরা ‘তিশা বি’আভ’ পালন করে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category