রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল কবির

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আপনারা যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। সোমবার সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান, তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কোন রাজ রানী নির্বাচন করি না। আমরা নির্বাচন করি জনপ্রতিনিধি, যারা জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, দেশের চাবি আপনার হাতে। এ জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি। আবার একটা হানাহানি, আবার একটা ৫ আগস্ট হোক, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসুক, লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক, এ ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। এ ধরণের পুনরাবৃত্তি আর যেন না হয় তার জন্য ‘হ্যাঁ’ ‘না’ ভোট। জনগণ যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এ সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ‘না’ ভোট।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিশেষ করে অন্যান্য দেশে বারবার গণঅভ্যুত্থানের মতো এ রকম ঘটনা ঘটে না। কিন্তু, আমাদের দেশে কেন এটা হয়, এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন, আগের সরকারই ঠিক ছিল, গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতসহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category