রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ নিরপেক্ষ: উপদেষ্টা নূরজাহান বেগম

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২০০ Time View

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ নিরপেক্ষ। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে পারেন না। তাদের দায়িত্ব মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ভোট দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত জনগণের। তবে গণভোটের ক্ষেত্রে সরকার চায় সবাই মিলে ‘হ্যাঁ’ ভোট দিক।

রোববার দুপুরে রাজশাহী কলেজে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’ নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে। সেখানে একটি কাটা চিহ্ন এবং একটি তীর চিহ্ন থাকবে। ভোটারদের তীর চিহ্নে সিল দিতে হবে। একই সঙ্গে একটি গণভোট এবং একটি সংসদীয় ভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ধৈর্য ধরে গ্রাম থেকে গ্রামে সাধারণ মানুষকে বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রশ্ন না করে, বাংলাদেশ আমরা কেমন করে রেখে গেলাম। এটি তাদের জন্য জাহান্নাম হবে, নাকি বেহেশত হবে।

নূরজাহান বেগম আরও বলেন, আমরা আর কোনো রক্তপাত চাই না। নতুন করে কোনো আন্দোলনও চাই না। কোনো মা যেন তার সন্তানকে না হারায়। দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ওয়ার্কার রয়েছেন। শিক্ষা কর্মকর্তা, শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী, কৃষি কর্মকর্তাসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে জনগণের কাছে এসব বার্তা পৌঁছে দেবেন।

কর্মসূচিতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category