সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

টাঙ্গাইলের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার রাতে উপজেলার প্যাচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার ঘোড়ারটেকি এলাকার শাহ আলম মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫) এবং তালতলী এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩৫)।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইলের প্যাচারআটা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন এবং গুরুতর আহত হন আরেকজন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category