রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ৩

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সাথে জুট মিলের শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকেল আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকটবর্তী রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিক-আপকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় পিক-আপটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন। ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান এবং থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category