শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে বর্তমান সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা সরকার পতনের জন্য উসকানি দিচ্ছেন, তাঁদের উচিত ধৈর্য ধরে দেশের স্থিতিশীলতার কথা ভাবা।

রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে সময় দেওয়ার আহ্বান মির্জা আব্বাস বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে। দয়া করে এই সরকারকে কাজ করতে দিন। আগামী নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে এই সরকারকে তারা রাখবে কি না। পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় এখন নয়, বরং নির্বাচনের সময়।

উসকানিমূলক বক্তব্যের সমালোচনা সাম্প্রতিক কিছু উসকানিমূলক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে যে তারা বাসার ইট খুলে নিয়ে আসবে। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই, আমাদের নিজেদেরই যথেষ্ট জনবল রয়েছে। তবে আপনারা এসব করতে যাবেন না, এতে নিজেদেরই হাত-পা ভেঙে যেতে পারে।

বিগত সরকারের দায় ও ষড়যন্ত্র সরকারের সমালোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস উল্লেখ করেন, বিগত ১৮ বছরের দুঃশাসনের দায়ভার বর্তমান সরকারের ওপর চাপানো ঠিক নয়। তিনি অভিযোগ করেন, গত ১৮ মাসের পরিস্থিতি এবং দীর্ঘ ১৮ বছরের অপশাসনের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, সবার আগে দেশ। দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন। যারা সরকার পতনের চেষ্টা করছেন, তাদের দেশের বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে।

সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category