শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রেড ওয়াইনের বন্যায় ভেসে গেল পর্তুগালের এক শহর

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

পর্তুগালের ছোট্ট শহর সাও লরেঙ্কো দে বাইরো। গত রোববার হঠাতই শহরের একটি রাস্তায় লাল রঙের পানির স্রোত দেখা যায়। যা দেখে বেশ ভয় পেয়ে যায় বাসিন্দারা। কিন্তু পরক্ষণেই জানা যায়, এই লাল পানি আসলে রেড ওয়াইন। শহরের একটি মদের কারখানায় বিস্ফোরণের পর যা ছড়িয়ে পড়ে।

নাইন নিউজের এক প্রতিবেদন মতে, স্থানীয় একটি মদের কারখানার দুটি ট্যাংক বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে অন্তত ২২ লাখ লিটার রেড ওয়াইন রাস্তায় ছড়িয়ে পড়ে। যা শহরের রাস্তাসহ কিছু এলাকায় রীতিমতো বন্যার সৃষ্টি করে।

প্রতিবেদন মতে, দুর্ঘটনার পর পরিবেশগত সতর্কতা জারি করে শহর কর্তপক্ষ। শহরটিতে ২ হাজারের বেশি মানুষের বাস। রেড ওয়াইনে কারখানার পাশের একটি বাড়ির নিচতলা প্লাবিত হয়েছে। এজন্য ক্ষমা প্রার্থনা করেছে লেভিরা ডিস্টিলারি নামের একটি মদ কোম্পানি কর্তৃপক্ষ।

এ ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, লাল রঙের পানির প্রবাহ শহরের একটি ঢালু সড়ক বেয়ে নেমে যাচ্ছে। 
 
খবরে আরও বলা হয়, শহরের কাছাকাছি একটি নদী যাতে দূষিত না হয়, সেজন্য স্থানীয় ফায়ার সার্ভিস রেড ওয়াইনের স্রোতটিকে অন্যদিকে সরিয়ে নেয়। এটি তখন কাছাকাছি একটি মাঠের দিকে প্রবাহিত হয়।
 
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে লেভিরা ডিস্টিলারি জানিয়েছে, ‘ঘটনাটির জন্য আমরা গভীরভাবে দুঃখিত’ এবং কর্তৃপক্ষের মাধ্যমে ওই ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category