মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ভিয়েতনামে বহুতল ভবনে আগুন, বহু হতাহত

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

তাইওয়ানের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আহতের সংখ্যাও কম নয়। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর এনডিটিভি, আল জাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের কিছু সময় আগেই সেখানে আগুন ধরে। প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ভবনের পার্কিং ফ্লোর থেকে আগুনের সূত্রপাত ঘটে।ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৫৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, এটি ছিল ভয়াবহ অগ্নিকাণ্ড।

বুধবার সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে জীবিতদের উদ্ধারে এখনও কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হ্যানয় শহরে অবস্থিত একটি সরু গলিতে ওই বহুতল ভবনটি অবস্থিত। সে কারণে অগ্নিকাণ্ডের পর সেখানে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য ছিল।

ওই ভবনটি এমনভাবে তৈরি যে দুর্ঘটনার পর সেখানে থেকে সহজে কেউ বেরও হতে পারবে না। গত বছর দেশটির বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৩২ জন প্রাণ হারায়। ওই দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়। সে সময় অগ্নি-প্রতিরোধ বিধি লঙ্ঘনের অভিযোগে ভবনের মালিককে গ্রেফতার করা হয়।গত কয়েক বছরে ভিয়েতনামে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশটির বিনোদনকেন্দ্র যেমন জনপ্রিয় কারাওকে বারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category