শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বড়পর্দার পর ওটিটির জন্য বিক্রি হয়েছে ‘জওয়ান’

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

চলতি মাসের ৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে ‘জওয়ান’ ঝড় তুলেছে। শুরুর দিনেই ভারতের বক্স অফিসে মোট ৭৫ কোটি রুপি ব্যবসা করেছিল।

মুক্তির দিন থেকে প্রতিদিনই উদাহরণ সৃষ্টি করছেন এ সিনেমার বক্স অফিস আয়। রবিবারই বিশ্বব্যাপী ব্যবসায় ৫০০ কোটি ছাড়িয়েছিল ‘জওয়ান’। অন্যদিকে মুক্তির পাঁচ দিনের মাথায় ভারতে ৩০০ কোটির গণ্ডি পার করেছে এ সিনেমা।হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’-ই প্রথম সিনেমা, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। দেশের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি ছবি ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। এর আগে ‘পাঠান’ ও ‘গদর-২’ সেই দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

শুধু ভারতজুড়ে নয়, বিশ্বের সব দেশেই দর্শকরা সিনেমাটি তুমুল আগ্রহ নিয়ে দেখছেন। ‘জওয়ান’সিনেমার কারণেই আবারও প্রাণ ফিরে পেয়েছে ‘সিঙ্গেল স্ক্রিন’ থিয়েটারগুলো। এবার ‘জওয়ান’ সিনেমার স্বত্ব ওটিটিতে বিক্রি হয়েছে।

বক্স অফিসের নিরিখে শুধু ‘পাঠান’-নয়, হলিউডি সিনেমার সঙ্গেও প্রতিযোগিতা করেছে ‘জওয়ান’। মহামারির পর থেকে দক্ষিণী সিনেমার কাছে হার মানতে হয়েছিল বলিউডকে। সেই ধারা ভাঙলেন শাহরুখ।প্রেক্ষাগৃহে ব্যাপক ব্যবসা করা এ সিনেমা খুব শিগগির আসবে ওটিটিতে। ২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনে নিল সিনেমার স্বত্ত্ব। কবে থেকে মোবাইলের পর্দায় দেখা যাবে এ সিনেমা, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি নির্মাতার পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category