শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভারতে নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু, ছড়িয়ে পড়ছে আতঙ্ক

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। গতকাল কেরালায় জারি করা হয় স্বাস্থ্য সতর্কতা। এর আগে সেখানের একটি বেসরকারি হাসপাতালে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মান্ডাভিয়া বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা ও নিপা ভাইরাস ব্যবস্থাপনার জন্য কেরালায় কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম মৃত্যুটি রেকর্ড করা হয় ৩০ আগস্ট। আর দ্বিতীয়টি গত সোমবার।

বছর দুয়েক আগেও নিপা ভাইরাসের সংক্রমণ কেরালায় মারাত্মক আকার ধারণ করেছিল। তাই আগাম সতর্কতা নিতে তৎপর সেখানের কর্তৃপক্ষ। নিপা-সংক্রমণ নিয়ে সোমবারই রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

নিপা ভাইরাস শ্বাসযন্ত্র থেকে মাথার ভেতর পর্যন্ত আক্রমণ চালায়। ফলে প্রথমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টি হলেও ধীরে-ধীরে মাথার ভেতরে প্রদাহ শুরু হয়। খিঁচুনিও হয়। সঠিক সময় রোগ ধরা না পড়লে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭৫ শতাংশ।

নিপা সংক্রমণের পৃথক কোনো চিকিৎসা নেই। তবে শ্বাসকষ্টি বেশি হলে রোগীকে আইসিইউ-তে রেখে অক্সিজেন সাপোর্ট ও স্নায়বিক চিকিৎসা দিতে হয়। এখন পর্যন্ত নিপা-র কোনো ওষুধ বা ভ্যাকসিন আসেনি।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category