মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টানা তৃতীয় দিন মাঠে নামবে ভারত, আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

নিয়মের ফেরে পড়ে ক্লান্তি ভুলতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। যে কারণে, টানা তৃতীয় দিনের মত খেলতে নামতে হচ্ছে তাদের। এশিয়া কাপে প্রথম দুইদিন তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া কাপ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে যথারীতি আজ ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। বৃষ্টি মৌসুমে কলম্বোয় আজও বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। সুতরাং, বৃষ্টিতে ভেসে গেলে হবে পয়েন্ট ভাগাভাগি।

ভারত-পাকিস্তান ম্যাচ ছিল ১০ সেপ্টেম্বর। ওইদিন টস হয়েছিলো, খেলাও শুরু হয়েছিলো। টস হেরে ২৪.১ ওভার ব্যাটিংও করেছিলো ভারতীয়রা। এরপরই নামে বৃষ্টি। সেই বৃষ্টি এতটাই বেশি ছিল যে, ওইদিন খেলা আর শেষ করা গেলো না। ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।

সোমবার হওয়ার কথা বাকি ৭৫.৫ ওভারের খেলা। ভারত নিজেদের বাকি ২৫.৫ ওভার খেললো। রান করলো ৩৫৬। জবাব দিতে নেমে অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি পাকিস্তান। ৩২ ওভার ব্যাট করে অলআউট হয়ে গিয়েছিলো। যার ফলে সোমবার ভারত খেলেছে (ব্যাটিং-বোলিং মিলিয়ে) মোট ৫৭.৫ ওভার।

টানা দুইদিন খেলার ক্লান্তি নিয়ে আজ আবার সেই একই মাঠ, কলম্বোর প্রেমাদাসায় ভারতকে খেলতে নামতে হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আজ যদি বৃষ্টি না হয়, আবহাওয়া ভালো থাকে, ভালোয় ভালোয় ম্যাচ শেষ হয়- তাহলে নিশ্চিত ভারতকে খেলতে হবে পুরো ১০০ ওভার। বলা যায়, একটি তিনদিনের টেস্ট খেলা হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের।

এশিয়া কাপে এই কঠিন সূচির কারণে নিজে থেকেই ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে দলকে জেতানোর পরে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার এই গরমে টানা তিনদিন খেলা বেশ ক্লান্তির। পাশাপাশি এটাও বলে রাখলেন, টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সেরার পুরস্কার নিতে এসে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকরকে আগেভাগেই কোহলি বলে দিলেন, ‘আমি অনুরোধ করব আপনি যাতে সাক্ষাৎকারটা খুব ছোট নেন। আমি প্রচণ্ড ক্লান্ত।’ সেই ক্লান্তি নিয়ে মাঞ্জরেকর প্রশ্ন করলেন কোহলির উদ্দেশে।

ভারতের সাবেক অধিনায়ক একটানা বলে গেলেন, ‘মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, কাল আবার দুপুর ৩টায় আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কিভাবে পরদিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার ৩৫ বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।’

তবে ক্লান্তির বিষয় ছাড়া বাকি সময়ে কোহলি উৎফুল্ল। উচ্চকিত প্রশংসা করলেন লোকেশ রাহুলের। বললেন, ‘রাহুল শুরুটা খুব ভাল করেছিলো। আমার কাজ ছিল খুচরা রান নেওয়া। রান চুরি করতে আমার খুব ভাল লাগে। খুব চেষ্টা করি দ্রুত দৌড়ে দুটো রান নেওয়ার। আজ (সোমবার) খুব সহজেই সেটা হয়েছে।’

শতরানের পর কোহলিকে রিভার্স র‌্যাম্প শট খেলতে দেখা গিয়েছিলো। অর্থাৎ রিভার্স সুইপের মতো স্টান্স নিয়ে ব্যাট দিয়ে চামচের মতো বলটিকে বাউন্ডারিতে ফেলা। কিছুদিন আগে অ্যাশেজে এই শট হামেশাই খেলেছেন জো রুট। কিন্তু কোহলি স্বভাববিরোধী শট খেললেন কেন?

ম্যাচের পর তা নিয়ে কোহলির ব্যাখ্যা, ‘তখন শতরান হয়ে গিয়েছিল। তাছাড়া এই শটের প্রতি আমার একটা আলাদা প্রেম রয়েছে। এ ধরনের শট সাধারণত খেলি না। কারণ আগে খেলতে পারিনি। আমি এবং লোকেশ দু’জনেই পুরনো ধাঁচের ক্রিকেটার। এ ধরনের শট খুব একটা খেলি না। কিন্তু আজ একটু সাহসী হতে ইচ্ছে করছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category