শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চীনের চেয়েও এগিয়ে ভারত: আফ্রিকান ইউনিয়নপ্রধান

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

দক্ষিণ-পূর্ব আফ্রিকান দেশ ইউনিয়ন অব কমোরোস ও আফ্রিকান ইউনিয়নের প্রধান আজালি আসুমানি বলেছেন, বাসস্থানের দিক থেকে ভারত এখন পরাশক্তি এবং চীনের চেয়ে এগিয়ে।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আফ্রিকান ইউনিয়নপ্রধান বলেছেন, ‘বিশ্বের পঞ্চম পরাশক্তি হিসেবে আফ্রিকায় ভারতের জন্য অনেক সুযোগ রয়েছে। আমরা জানি, ভারত খুবই শক্তিশালী। তারা মহাকাশেও অবতরণ করেছে।’
 
মহাকাশ গবেষণায় এগিয়ে থাকার জন্য ভারতের প্রশংসা করেন তিনি। 
 
আফ্রিকান ইউনিয়নকে জি-২০ পরিবারে অন্তর্ভুক্ত করার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলিঙ্গণের মুহূর্তের কথা বলতে গিয়ে আজারি আসুমানি বলেন, ‘এটি ছিল আবেগের। আমার চোখে পানি চলে এসেছিল।’

‘কারণ, আমার কাছে মনে হয়েছিল, এ ক্ষেত্রে একটি বিতর্ক হবে। কিন্তু জি-২০ সম্মেলনের শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে জি-২০ পরিবারের অংশ করে নেয়া হয়েছে,’ বলেন তিনি।

 
১৮তম জি-২০ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জি২০-তে যোগ দেয়ায় আজারি আসুমানিকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।
 
আফ্রিকার ৫৫টি দেশ নিয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন। ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category