শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ নিয়ে যে বার্তা হিজবুল্লাহ মহাসচিবের

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে চলমান সংঘর্ষের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম।

তিনি বলেছেন, ফিলিস্তিনি গ্রুপগুলো সংঘাতে লিপ্ত থাকলে ইসরাইল ছাড়া আর কেউ লাভবান হবে না। নাঈম কাসেম রোববার বৈরুতে এক বক্তব্যে বলেন, দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়া শরণার্থী শিবিরে সশস্ত্র সংঘাতে কোনো পক্ষ লাভবান হবে না বরং এর ফলে কেবল ইসরাইলের স্বার্থ রক্ষিত হবে।

হিজবুল্লাহর এই নেতা বলেন, ‘আইন আল-হালওয়া’ শিবিরের সংঘাতের ব্যাপারে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি কারণ এই সংঘাত ফিলিস্তিনি ভাইদের নিজেদের মধ্যে হচ্ছে এবং এর পরিবেশগত খারাপ প্রভাব রয়েছে।

দক্ষিণ লেবাননের সিদন শহরের ওই শরণার্থী শিবিরে গত চার দিন ধরে ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত চলছে। সংঘাত বন্ধের লক্ষ্যে ব্যাপক আলোচনা ও সংলাপ চললেও সংঘর্ষ বন্ধ করা যায়নি। ওই সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।

সূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category