শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বকাপের আগে এটা আমাদের রিয়েলিটি চেক: সাকিব

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের পাশাপাশি হতাশ হয়েছেন ভক্তরাও। এবার সে বিষয়ে মুখ খুলেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছে সাকিবের দল।

 এভাবে একের পর এক হারতে থাকার বিষয়টি পরীক্ষা হিসেবে নিয়েছেন সাকিব। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমাদের ব্যাটিং দেখে নেয়ার দরকার ছিল। সেটি দেখেছি। আমাদের অবনতির জায়গাগুলো দ্রুত সংশোধন করে নিতে হবে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়, বিশ্বকাপে এটা (এশিয়া কাপ) আমাদের রিয়েলিটি চেক হিসেবে কাজ করবে।’

এ দিকে চলতি মাসে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। যেখানে খেলবেন না সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমসহ একাধিক সিনিয়র ক্রিকেটার। ফলে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সেখানেও কয়েকজন ক্রিকেটারকে পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অন্যদিকে এবারের এশিয়া কাপের দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। বিষয়টি নিয়ে ক্রিকেট ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। এ দিকে এশিয়া কাপে তরুণদের ব্যর্থতার প্রেক্ষিতে মাহমুদউল্লাহ রিয়াদের সামনে জাতীয় দলের দরজা খুলবে আবার? – এমন প্রশ্ন দিন কয়েক থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সে সম্ভাবনার পালে হাওয়া লাগল আরও। স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবার মাহমুদউল্লাহকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category