শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শরিফুলের জোড়া আঘাত, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার জুটিতে ক্রিজে একক আধিপত্য করছিল শ্রীলঙ্কা। প্রায় ১৭ ওভার ক্রিজে টিকে থাকা জুটিকে অবশেষে সাজঘরের পথ দেখিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন পেসার শরিফুল ইসলাম। লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ওপেনার নিসাঙ্কা। আর মেন্ডিসকে ফিরিয়েছেন ক্যাচে পরিণত করে।

এশিয়া কাপে ফাইনালে টিকে থাকার লড়াইয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটিকে ৩৪ রানে ভাঙা গেলেও দ্বিতীয় উইকেটে নিসাঙ্কা-মেন্ডিসের জুটির সামনে যেন অসহায় হয়ে পড়েছিল টাইগার বোলাররা। অবশেষে ২৪তম ওভারে আক্রমণে এসে তাদের ৭৪ রানের জুটি ভাঙেন শরিফুল।

টাইগার পেসারের স্লোয়ার খেলতে ব্যর্থ হয়ে এলবিডব্লিউর শিকার হন নিসাঙ্কা। তিনি অবশ্য আউট হতে পারতেন ইনিংস শুরুর প্রথম ওভারেই। তবে সেবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে হতাশ করেছিলেন তাসকিন আহমেদকে। কিন্তু এবার রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি নিজের উইকেট। ৬০ বলে ৫ চারের মারে ৪০ রানে থামে তার ইনিংস। পরের ওভারে আক্রমণে শরিফুল আবার ফেরান ২৯ রানে শামীম হোসেনের হাতে জীবন পাওয়া মেন্ডিসকে। থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৩ বল মোকাবিলায় ৫০ রান করেন তিনি। ৬ চার ও ১ ছক্কা আসে তার ব্যাট থেকে।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২৫ রান। ক্রিজে আছেন দুই নতুন ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা।
 

সুপার ফোরের প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আগের ম্যাচের একাদশে আনা হয়েছে এক পরবির্তন। আফিফ হোসেনের বদলি হিসেবে দলে এসেছেন নাসুম আহমেদ।
 
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর দুই ঘণ্টা পর থেকে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে শঙ্কার বিষয় হলো, বৃষ্টি শুরু হওয়ার পর আর থামার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এতে আরও বলা হয়েছে, শনিবারের এই বৃষ্টি চলবে আগামী কয়েক দিন পর্যন্ত।
 
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বৃষ্টির পাশাপাশি ঝড় হওয়ারও আশঙ্কা আছে কলম্বোয়। সন্ধ্যার পর সেই ঝড় ও বৃষ্টি শুরু হওয়ার শঙ্কা রয়েছে। সুপার ফোরে ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে থাকছে না। 
 
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category