শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সুন্দরী নায়িকা বিয়ে করে ভাইরাল প্রযোজক প্রতারণা মামলায় গ্রেফতার

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

সুন্দরী নায়িকাকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিলেন তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর। প্রায় ১৬ কোটি রুপি প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকারও বেশি।

তামিল চলচ্চিত্র জগতে রবিন্দরের বেশ নামডাক রয়েছে। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা নির্মিত হয়েছে। চলতি বছরেই তিনি তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে বিয়ে করেন। তা নিয়ে বেশ চর্চা হয়েছিল।কারণ দুজনের শারীরিক গঠনে ব্যাপক পার্থক্য রয়েছে। ‘মোটা বরের সুন্দরী বউ’, ‘টাকার জন্য অভিনেত্রী বিয়ে করেছেন’, এমন কটাক্ষ করা হয়েছে প্রযোজক-অভিনেত্রীর বিয়ের ছবিতে। তবে এবার অভিযোগ মারাত্মক।

জানা গেছে, চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে রবিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২০২০ সালে পৌরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের বরাত নিয়েছিল রবিন্দরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার রুপি নেওয়া হয়েছিল।

এই অর্থ নেওয়ার পর রবিন্দরের সংস্থা কাজ শুরু করেনি। আবার টাকা ফিরিয়েও দেয়নি। ফলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আর তামিল সিনেমার প্রযোজককে গ্রেফতার করা হয়েছে। তামিল শিল্প জগতেও রবিন্দর বেশ পরিচিত নাম।

হঠাৎ তার এ গ্রেফতার বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শোনা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় রবিন্দর ভুয়া নথি দেখিয়েছিলেন। তাতেই সমস্যা আরও জটিলতা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category