মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এশিয়া কাপের মধ্যপথে পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিক

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এবার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এশিয়া কাপের মধ্যপথে দেশে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের অভিজ্ঞ এই ব্যাটারকে।শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন মুশফিক। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক কারণে ফিরছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের পরপর সুপার ফোরে আর একটি ম্যাচ বাকি থাকবে টাইগারদের। ভারতের বিপক্ষে সেই ম্যাচটা মাঠে গড়ানোর কথা আগামী ১৫ সেপ্টেম্বর।

এশিয়া কাপে এখন পর্যন্ত বেশ ভালো ফর্মে আছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ বাদে বাকি দুটি ম্যাচেই রানের দেখা পেয়েছেন এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছেন ৬৪ রান। সেই ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে লড়াইয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে জিতলে ভারতের ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের জন্য। তবে সেই ম্যাচে মুশফিককে না পেলে লড়াইটা বেশ কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category