শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

স্পেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, জি-২০ সম্মেলনে যাচ্ছেন না

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি। এই কারণে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন স্পেনের প্রধানমন্ত্রী।শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও ‘ভালো বোধ’ করছেন সানচেজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জি-২০ সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্প্যানিশ প্রেসিডেন্ট বলেন, ‘আজ বিকেলে আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি এবং জি-২০ সম্মেলনের জন্য নয়াদিল্লিতে যেতে পারব না। তবে আমি ভালো বোধ করছি। স্পেনের উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক বিষয়ের মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।’
 
এর আগে এই সম্মেলনে না আসার কথা জানিয়েছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। এবার তৃতীয় বিশ্বনেতা হিসেবে এই সম্মেলন থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্পেনের প্রধানমন্ত্রী।
 
শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category